Logo
Logo
×

Advertisement

রাজধানী

‘শেখ হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

‘শেখ হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেন ছাত্র-জনতা।

Advertisement

‘শেখ হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ’, ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনার ফাঁসি হলো’সহ নানা ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি। সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর এ দৃশ্য দেখা যায়।

সরেজমিন দেখা যায়, টিএসসিতে বড় পর্দায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা চলছিল। রায় ঘোষণার পরই ডাকসুর নেতাকর্মীরাসহ অনেকে উল্লাসে মেতে ওঠেন। রায় ঘোষণার পরপরই মিষ্টি খাওয়ানো হয় সেখানে উল্লাস করা লোকজনকে। খুশিতে অনেকে সেই মিষ্টি মুখে দেন। অন্যকে খাইয়ে দেন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক রিয়াজ যুবায়ের বলেন, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ পড়ি। বাংলার জমিনে এখন থেকে শুধুমাত্র ন্যায়বিচারের সংস্কৃতি চলবে। আমি বিশেষ করে তাজুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের ভিপি সাদিক শিকদার বলেন, আমরা আজকের এই সময়টার জন্য আমরা প্রতীক্ষা করছিলাম। আমাদের যে ভাই-বোনেরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আজ তাদের পরিবারের খুশির দিন। আমরা এই ফাঁসির রায় বাস্তবায়ন দেখতে চাই।

এভাবে একে একে বিভিন্ন হলের ভিপিরা বক্তব্য দেন। বক্তারা জানান, তারা চান খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় সেই রায় পড়া চলছিল। পর্দার সামনে শতশত মানুষ ছিলেন। তারা সবাই রায় শোনার অপেক্ষায় অধীর অগ্রহে বসে ছিলেন।

ইংরেজিতে রায় পড়া চলছিল। এর ফাঁকে ফাঁকে রায় শোনার অপেক্ষায় থাকা ব্যক্তিরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানান স্লোগান দিচ্ছেন। সাজা ঘোষণার সময় যত এগিয়ে আসে, পর্দার সামনে তত মানুষ বাড়তে থাকে।

কিছুক্ষণ আবার স্লোগান দেন, ‘এক দুই তিন চার, হাসিনা তুই স্বৈরাচার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘এখন থেকে প্রতিদিন, লিগ ধরে ধোলাই কর’সহ নানা ধরনের স্লোগান দেন।

এভাবে চলে আসে সেই ক্ষণ, যখন সাজা ঘোষণা করা হয়, তখন পর্দার সামনে থাকা সবাই নিশ্চুপ হয়ে যান। আশপাশের শব্দ বন্ধ হয়ে যায়। সাজা ঘোষণার পরপরই সেখানে থাকা মানুষ উল্লাস করতে থাকেন। উল্লাস করতে করতে তারা নানা ধরনের স্লোগান দেন। সে সময় টিএসসিতে মিষ্টি বিতরণ করা হয়। সেই মিষ্টি সবাই আনন্দে খান। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

সম্পর্কিত খবর

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

শাঁখের করাতে শেখ হাসিনা

ফেরা না ফেরার কঠিন চ্যালেঞ্জ শাঁখের করাতে শেখ হাসিনা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার নামে দেশে কী পরিমাণ সম্পদ আছে?

শেখ হাসিনার নামে দেশে কী পরিমাণ সম্পদ আছে?

জুলাই আন্দোলনকারীদের বাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

জুলাই আন্দোলনকারীদের বাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

আরও পড়ুন

ছুটি না দিয়ে দুর্ব্যবহার, মেশিনেই মারা গেলেন অসুস্থ পোশাক শ্রমিক

ছুটি না দিয়ে দুর্ব্যবহার, মেশিনেই মারা গেলেন অসুস্থ পোশাক শ্রমিক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম