Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩১ এএম

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কড়াইল বস্তির আগুন। ছবি: সংগৃহীত

Advertisement

ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে দুইটি তিনতলা ভবন এবং প্রায় ১০০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কড়াইল বস্তিতে আগুন লাগার কথা জানানো হয়। আগুন নেভাতে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম