Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

রাজধানীর নির্মাণাধীন ভবন থেকে শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর খিলগাঁও সি ব্লকে রংধনু বিল্ডার্সের নির্মাণাধীন ১০ তলা ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সালমান (১২) নামে ওই শিশুটিকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শিশুটিকে পথশিশু বলে জানায় পুলিশ।  তবে শিশুটির কোনো ঠিকানা পাওয়া যায়নি।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, সকালে খবর পেয়ে সি ব্লকের ওই ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর মাথায় আঘাত ছিল।

এসআই রেজাউল আরও বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটি রাতের যে কোনো সময় ওই বহুতল ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে মারা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

প্রাণীর কামড় নিয়ে দিনে আসছেন ১২শ রোগী

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান পানিসম্পদমন্ত্রীর

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম