Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

হাবিবুল্লাহ বাহার কলেজের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম

হাবিবুল্লাহ বাহার কলেজের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবের আয়োজন করা হয়। যেখানে ঢাকা-৮ (নির্বাচনী এলাকা ১৮১) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনুষ্ঠানে এক পর্যায়ে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরুদ্দীন পাটোওয়ারীর ওপর ডিম নিক্ষেপসহ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এ সংক্রান্ত খবর বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনপূর্ব সময়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নির্বাচনি পরিবেশ ও আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘিত হয়েছে বলে প্রতীয়মান হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন চাওয়া হয় এবং হাবিবুল্লাহ বাহার কলেজের অধ্যক্ষকে ঘটনার বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে রমনা থানা থেকে প্রাপ্ত প্রতিবেদন এবং কলেজ অধ্যক্ষের দেওয়া ব্যাখ্যা নির্বাচন সংক্রান্ত তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এসব নথি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি, ঢাকা নির্বাচনী আসন ১৮১ ঢাকা-৮, সিভিল জজ মো. শামসুল হক বরাবর এই চিঠি পাঠানো হয়। 

এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট–২০২৬-এর রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তদন্ত প্রক্রিয়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম