Logo
Logo
×

Advertisement

রাজধানী

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের দিন-রাতের তাপমাত্রা।

Advertisement

ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের দিন-রাতের তাপমাত্রা। এরমধ্যে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ দিনের তাপমাত্রাও আগের মতোই কিছুটা বেশি থাকতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধের এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

সাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সাগরে লঘুচাপের শঙ্কা, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আরও পড়ুন

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ইস্কাটনে ‘কৃষকের বাজার’ উচ্ছেদ, লাঞ্ছিত করার অভিযোগ

ইস্কাটনে ‘কৃষকের বাজার’ উচ্ছেদ, লাঞ্ছিত করার অভিযোগ

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম