মগবাজারে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাব্বী (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে আঞ্জুমান মফিদুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
শুক্রবার (২০ মার্চ) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাব্বীকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাব্বীকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. সিয়াম জানান, রাব্বী ওইদিন মধুবাগ মাদ্রাসা এলাকায় এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ সময় উজ্জ্বলসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাব্বীর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামে। তিনি মো. ফারুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি মগবাজারের নয়াটোলা এলাকার চেয়ারম্যান রোডের সলিমুদ্দিন গলির একটি বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
