Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গণঅবস্থান

যোগদানের আশায় আগের চাকরি ছেড়েছেন অনেকে

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

যোগদানের আশায় আগের চাকরি ছেড়েছেন অনেকে

ছবি: যুগান্তর

Advertisement

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের নিয়োগ ও পদায়নের দাবিতে গণঅবস্থান করছেন শিক্ষকরা। 

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং মেডিকেল টেস্টও সম্পন্ন করেছেন। এমনকি অনেকে যোগদানের আশায় তাদের পূর্বের চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মন্ত্রণালয় তাদের নিয়োগ বা পদায়নের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

আন্দোলনকারীরা জানান, এখনো নিয়োগ না হওয়ায় তারা মানসিকভাবে উদ্বিগ্ন। দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষ করেও অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তাদের।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম