Logo
Logo
×

Advertisement

রাজধানী

তপ্ত ঢাকায় স্বস্তির বৃষ্টি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম

তপ্ত ঢাকায় স্বস্তির বৃষ্টি

ফাইল ছবি

Advertisement

বেশ কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। এমন সময় স্বস্তি নিয়ে আসল বৃষ্টি। তবে সব এলাকায় নয়, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইল, কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করেছে। কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। 

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করলে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকাল ৪টা সোয়া ৪টা নাগাদ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর স্বস্তি পেয়েছে রাজধানীর মানুষ। কমে এসেছে তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রাএ বিষয়ে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙ্গামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেণী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরির শঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

আর ৭২ ঘণ্টা, এরপরই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

আর ৭২ ঘণ্টা, এরপরই বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

আরও পড়ুন

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম