Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২৫ এএম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

সংগৃহীত ছবি

Advertisement

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২৫ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

সড়ক পরিবহন মন্ত্রীর কর্মসূচি

আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড় কার্যক্রমের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এসময় উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর কর্মসূচি

নৌপথে ঈদযাত্রার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে বেলা ১১টায় পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করবেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে পশুর হাটের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণে এ পরিদর্শন করা হবে।

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি

বেলা ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এছাড়া দুপুর ১২টায় সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে সরেজমিনে পরিদর্শন করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম