Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:৪০ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

সংগৃহীত ছবি

Advertisement

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (১ জুন) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

ডিএনসিসি প্রশাসকের কর্মসূচি

আজ বেলা সাড়ে ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পলিটেকনিক খেলার মাঠ ও তৎসংলগ্ন সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি ক‌রপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

কৃষিমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় প্রাণিসম্পদ অধিদফতর চত্বরে হবে ‘এতিমদের দুধ খাওয়ানো ও র‍্যালি’ কর্মসূচি। এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক।

সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) থ্রিডি সেমিনার হলে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম