Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ লাশ উদ্ধার

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

ঢামেক ও ঢাবি ক্যাম্পাস থেকে ৩ লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে তিন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় জানতে কাজ করছে পুলিশ। 

রোববার (১২ জুলাই) সকালে তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওএসইসি) পেছন থেকে এবং অন্য দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের পেছনে এক অজ্ঞাত যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে  চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন অমর একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ ও ৬০ বছর।

এসআই মামুন জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, লাশ তিনটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম