Logo
Logo
×

Advertisement

রাজধানী

অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম

অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার

অভিনেত্রী রিধিকা রিধি। সংগৃহীত ছবি

Advertisement

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় হাসিবুর রহমান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, হাসিবুর রিধিকার প্রেমিক, তাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রিধির বাসা থেকে হাসিবুরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বলেন, রিধির মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। আমরা তাকে সেখান থেকেই গ্রেফতার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

শনিবার সকালে রিধিকে বেডরুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শারদীয় শুভেচ্ছায় বাঙালি সাজে নজর কাড়লেন জয়া

শারদীয় শুভেচ্ছায় বাঙালি সাজে নজর কাড়লেন জয়া

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

‘বন্ধুত্ব ও পথচলা আরও এগিয়ে যাক’, কাকে নিয়ে লিখলেন অপু?

অভিনয়ের সুবর্ণজয়ন্তীতে আজিজুল হাকিমকে নিয়ে আসছে বই

অভিনয়ের সুবর্ণজয়ন্তীতে আজিজুল হাকিমকে নিয়ে আসছে বই

রজনীকান্তের পোস্টারে দুধ ঢেলে ভক্তদের পূজা

‘জেলার ২’ রজনীকান্তের পোস্টারে দুধ ঢেলে ভক্তদের পূজা

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

বিমানে অসদাচরণ, মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার গ্রেফতার

আরও পড়ুন

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম