Logo
Logo
×

Advertisement

রাজধানী

পরিচ্ছন্নতা অভিযান চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ এএম

পরিচ্ছন্নতা অভিযান চলমান প্রক্রিয়া: ডিএনসিসি প্রশাসক

Advertisement

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)  প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান কেবল একদিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি একটি চলমান প্রক্রিয়া এবং জনগণের সচেতনতার মাধ্যমে ঢাকা শহরকে ক্লিন ঢাকা করা হবে। 

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মহাখালী জোন-৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিছন্ন সপ্তাহ উদ্বোধন কালে প্রশাসক এসব কথা জানান | 

এ সময় প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ ঘোষণা করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ মহাখালীতে এই কর্মসূচির উদ্বোধন করা হলো।

প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন তাদের নিয়মিত রুটিন অনুযায়ী কাজ পরিচালনা করছেন।

প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি বিশাল ভৌগোলিক এলাকা। এই বিশাল জনসংখ্যার শহরকে পরিচ্ছন্ন রাখা একা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। তাই নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের পক্ষ থেকেও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, চলার পথে টিস্যু বা অন্যান্য আবর্জনা যেখানে- সেখানে ফেলার মানসিকতা পরিহার করতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব -২ আব্দুর রহমান সানী।

অনুষ্ঠান উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি  কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম ও প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানির নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র‍্যালী বের করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ-সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম