Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭০, মামলা ৪০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭০, মামলা ৪০

ফাইল ছবি।

Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৮ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের পাইপ, একটি ইয়াবা সেবনের কর্ক, দুটি ইয়াবা সেবনের কয়েন, পাঁচটি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও ডিএমপি থেকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৬৮৪

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আরও পড়ুন

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

ড্রেনেজ ও সড়ক সংস্কারকাজ সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম