শনিরআখড়া দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, জনতার হাতে আটক ১
যাত্রাবাড়ী (ঢাকা)প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
সন্ত্রাসী মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর কদমতলীর শনিরআখড়া ক্রোকারেজ দোকানে ঢুকে মো. আসলাম খান (৩৮) নামক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসী মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু নামে একজনকে দুটি পিস্তল ৯ রাউন্ড গুলি একটি কার্তুজ ও খোসাসহ আটক করেছে স্থানীয় জনতা। ব্যবসায়ী আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রাসেল, মোহনসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও গুলিবিদ্ধ আসলাম খান এর শ্বশুর বাদল জানায়, শনিবার রাত আনুমানিক সোয়া ৮টার সময় হোন্ডা যোগে দুই সন্ত্রাসী দোকানের উত্তর পাশের গলি দিয়ে পূর্ব দিকে যায়। সেখান থেকে ফিরে হঠাৎ একজন দুই হাতে দুই পিস্তল নিয়ে দোকানে ঢুকে আসলামকে ৪ রাউন্ড গুলি করে। এসময় আসলামও তার দোকানের চামচ দিয়ে ওই দৃবৃত্তকে পাকড়াও করতে থাকে। তার মধ্যে একটি গুলি আসলামের বাম গালের নিচে চাপায় আরেকটি গুলি ডান হাতে গুলি বিদ্ধ হয়। এক পর্যায়ে সন্ত্রাসী গুলি করতে করতে দোকান থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারী রাসেল, মোহনসহ এলাকার লোকজন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে আসলাম খান এর স্বজনরা জানিয়েছে।
কদমতলী থানার পুলিশ পরিদর্শক সজীব কুমার বারৈ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আসলামের শ্বশুরের বরাত দিয়ে বলেন, একটি মোটর সাইকেল যোগে দুই সন্ত্রাসী এসে ব্যবসায়ীকে ৪ রাউন্ড গুলি করে তার মধ্যে দুটির একটি তার বাম গালের নিচে এবং আরেকটি ডান হাতে গুলি লাগে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি একটি খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতা একজনকে আটক করে আমাদের নিকট সোপর্দ করেছেন।
