Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ এএম

ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

গ্যাসের চাপ কম থাকবে। সংগৃহীত ছবি

Advertisement

জরুরি পুনর্বাসন কাজের জন্য ঢাকার বিভিন্ন এলাকায় আজ প্রায় ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের মানিকদিয়া এলাকার প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে পুনর্বাসনকাজ করা প্রয়োজন।

পুনর্বাসনকাজ সম্পন্ন করতে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহে চাপ কম থাকবে।

এই সময় ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম