যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী যাত্রাবাড়ীতে মাদক নিয়ে বিরোধের জেরে দুবৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম ইমরান (৩৫)। একই ঘটনায় জাকারিয়া নামে আরেক যুবক গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ধলপুর বাদল সরদারের গলিতে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু।
তিনি বলেন, মাদক নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পুলিশ জানায়, রোববার রাত ১০টায় ইমরান ও জাকারিয়া ধলপুরের বাদল সরদারের গলির এলাকায় শরিফের রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হেলমেট পড়ে ৬-৭ জন এসে ইমরানকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ইমরানের মাথায় গুলি লাগলে তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। জাকারিয়া হাঁটুতে ও ডান হাতের কব্জিতে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌছায় যাত্রাবাড়ী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে তারা ৪টি গুলির খোসা উদ্ধার করে। তবে এ রির্পোট লেখা পর্যান্ত পুলিশ দুর্বৃত্তদের কাউকে শনাক্ত করতে পারেনি।

-6a9d7b70928ee.jpg)