Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: যুগান্তর।

Advertisement

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ভবনের পাশে চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ওই ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন
এবার মহাখালীতে ভবনে আগুন

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানাতে পারেননি তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম