Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

অস্ত্র উঁচিয়ে ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

অস্ত্র উঁচিয়ে ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর মিরপুরে তানজীব হোসেন মিশার নামে এক ছাত্রদল নেতাকে মারধর ও অস্ত্র উঁচিয়ে হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত একটি চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। 

মিশার মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব।

বহিষ্কৃত বিএনপি নেতা হলেন- ফয়সাল আহমেদ। তিনি মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি নেতা হাজী দেলোয়ার হোসেন দুলুর অফিসে একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করে মিশারকে মারধর ও অস্ত্র উঁচিয়ে হুমকি দেন ফয়সাল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুরের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। 

ভিডিওটি ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নজরে এলে তারা ফয়সালকে গত ১০ সেপ্টেম্বর একটি কারণ দশার্নো নোটিশ দেন। পরে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ফয়সালকে দল থেকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফয়সালকে গত ১০ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শনো নোটিশ দেওয়া হয়। তিনি কারণ দর্শানোর যে জবাব দিয়েছেন; তা সন্তোষজনক না হওয়ায় দলের প্রাথমিক সদস্যপদ সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হল।

এ ব্যাপারে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পদক এ বি এম এ রাজ্জাক বলেন, এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযাগে ফয়সালকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম