Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম

সাভারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৮

ছবি: যুগান্তর

Advertisement

সাভারে আরিচা মহাসড়কে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক কর্মী। এ সময় ব্যস্ত মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম রাত সাড়ে ৯টায় যুগান্তরকে জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কিছু কর্মী সাভার পৌর আওয়ামী লীগের নেতা মাসুম দেওয়ানের ছবি-সম্বলিত ব্যানার নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় ঝটিকা মিছিল শুরু করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মহাসড়কে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় পুলিশ ধাওয়া করে ৩ কর্মীকে আটক করার পর একাধিক অভিযানে রাত ৯টার দিকে আরও ৫ জনসহ মোট ৮ জনকে আটক করা হয়।   

আরও পড়ুন
অর্থায়ন করেছে বিপু নাসির

মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে বলেন,  ‘শত শত নেতাকর্মী কারাগারে বন্দী কেন? তবুও থেমে নেই আমরা অকুতোভয় মুজিব সৈনিকরা।’ তারা আরও বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি এবং আমাদের বিশ্বাস, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও এই লড়াই চালিয়ে যাব।’

পুলিশ জানায়, এ মিছিলের ব্যাপারে প্রশাসনের কাছে আগাম তথ্য ছিল না। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম