ঢাকার মেঘলা আকাশ, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
