Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৬৪, মামলা ৫৮

প্রতীকী ছবি।

Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, এরই মধ্যে- রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১ হাজার পিস রং কাগজ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম