Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

মিরপুরের পর এবার বাড্ডায় বাসে আগুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

মিরপুরের পর এবার বাড্ডায় বাসে আগুন

Advertisement

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর এবার মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে এ ঘটনা ঘটে। বাসটি আলিফ এন্টারপ্রাইজের স্টাফ বাস বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার এসআই হাসানুল বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে সাতটার দিকে মিরপুর-১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম