Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীর দুই থানায় নতুন ওসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

রাজধানীর দুই থানায় নতুন ওসি

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে বনানী থানার ওসি এবং লাইনওআর পরিদর্শক আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম