ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক দুটি আদেশে তাদের বদলি ও পদায়ন করা হয়।
প্রথম আদেশে তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনের এসি মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, নিউমার্কেট জোনের এসি মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-শাহবাগ জোনের নতুন এসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই দিনে জারি করা অপর আদেশে দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) কর্মস্থল পরিবর্তন করা হয়। এতে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তরের আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
