Logo
Logo
×

Advertisement

রাজধানী

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

Icon

‎হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টাকে কেন্দ্র করে ভাঙচুর ও চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযানে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশের দাবি, অভিযানে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়া হয়।

‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় আদাবর থানাধীন নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

‎গ্রেফতার চারজন হলেন—রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)। তাদের মধ্যে রাজিব ও সাগরের পায়ে গুলি লাগে। আহত দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা জানান, মঙ্গলবার রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মামলার কয়েকজন আসামি নবোদয় হাউজিং কাঁচাবাজারের পেছনে খালপাড় এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৭-৮ জনকে দেখতে পায়।   

‎পুলিশের দাবি, তাদের গ্রেফতারের চেষ্টা করা হলে কয়েকজন ধারালো চাপাতি নিয়ে পুলিশের দিকে এগিয়ে এসে হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে শটগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে রাজিব ও সাগর গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়।

‎অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় মোট আটটি মামলা রয়েছে। রাজিব হাওলাদার মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতার শাকিব ও রাশেদের বিরুদ্ধেও পাঁচটি করে মামলা রয়েছে।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

নিউগিনি আবাসনে হামলা জামাই গ্রেফতার ইস্যুতে যা বললেন জামায়াত এমপি

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

নাশকতার প্রস্তুতির অভিযোগে নান্দাইলে যুবলীগ-ছাত্রলীগের ৩ জন গ্রেফতার

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

আরও পড়ুন

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

অভিযানে চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা, পাল্টা গুলিতে আহত ২

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম