Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: সাচিং প্রু

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম

মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: সাচিং প্রু

Advertisement

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

আজ বান্দরবানের থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ন আয়োজিত ‘থানচি মহিলা ফুটবল দলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে তরুণদের পাশাপাশি নারী খেলোয়াড়রাও সুনাম বয়ে আনছে। পার্বত্য চট্টগ্রামের নারী ক্রীড়াবিদরা দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ফুটবলে দারুণ নৈপুণ্য প্রদর্শন করছে।

তিনি বলেন, স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ নিশ্চিত করা গেলে নারী খেলোয়াড়দের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতির মানসিকতা গড়ে উঠবে। আর এভাবেই নারী ক্রীড়াবিদদের আরও দক্ষ করে গড়ে তুলে দেশের জন্য কৃতিত্ব অর্জনের পথ সুগম করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে থানচি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মন্ত্রী। পুরস্কার বিতরণী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

ঢাকার তাপমাত্রা নিয়ে স্বস্তির বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে স্বস্তির বার্তা

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট লাশ নিয়ে দীর্ঘ অপেক্ষা

লাশ নিয়ে দীর্ঘ অপেক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম