Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাতে সদরঘাট-গাবতলী রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১০:১৪ এএম

রাতে সদরঘাট-গাবতলী রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

Advertisement

তুরাগ নদীর বসিলায় শনিবার থেকে ড্রেজিং কাজ শুরুর কারণে সদরঘাট-গাবতলী রুটে রাতের ১২ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সদরঘাট-গাবতলী নৌপথে চলাচলকারী সকল নৌযান অপারেটরদের (মালিক/মাস্টার/ড্রাইভার) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তুরাগ নদীর বসিলাস্থ আমিন-মমিন হাউজিং এলাকায় বিআইডব্লিউটিএ শনিবার থেকে ড্রেজিং কাজ শুরু হবে।

এজন্য শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে ভোর ৬টা পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধ থাকবে।

Advertisement

সদরঘাট-গাবতলী রুট নৌযান চলাচল নিষেোজ্ঞা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম