Logo
Logo
×

Advertisement

রাজধানী

অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ করতেই পুলিশের ওপর হামলা: সিআইডি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০১৯, ০২:২৪ পিএম

অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ করতেই পুলিশের ওপর হামলা: সিআইডি

Advertisement

গত ২৬ মে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা চালানোর কারণ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।      

অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ ও অর্থ সাহায্য সচল রাখতে মালিবাগে পুলিশের গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত আইজিপি ও প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ ছাড়া পুলিশ সদস্যদের ভেতরে ভয়ভীতি সৃষ্টি করাও এ হামলার আরেকটি উদ্দেশ্য ছিল বলে জানান মোহাম্মদ শফিকুল ইসলাম।


এ বিষয়ে তিনি বলেন, ‘হামলাকারীরা অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে এ হামলা চালিয়েছে। তারা যে সক্রিয় রয়েছে, অর্থদাতাদের তা দেখাতে এসব হামলা করা হয়।

অতিরিক্ত আইজিপি বলেন, ‘দুর্বৃত্তরা অর্থদাতাদের কাছে এ হামলার কথা বলে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে। এমনও হতে পারে আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে অর্থদাতাদের কাছ থেকে টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা।’

হামলার আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, ‘হামলাকারীরা চায় পুলিশ সদস্যরা যেন ভয় পায়। পুলিশের সদস্যদের মানসিকভাবে ভেঙে দিতে এবং তাদের মনোবল দুর্বল করে দিতেই এ হামলা চালিয়েছে তারা।’


প্রসঙ্গত রোববার রাত ৯টায় মালিবাগ মোড়ে সিএনজি পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ডিএমপির ট্রাফিক পূর্ব (সবুজবাগ) বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা খাতুন, রিকশাচালক লাল মিয়া আহত হন।

ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগের (সবুজবাগ) সার্জেন্ট এনামুল হক জানান, মালিবাগ মোড়ে দায়িত্বরত অবস্থায় পুলিশের গাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা এএসআই রাশেদা ও রিকশাচালক আহত হন। রাশেদার বাঁ পায়ে ও রিকশাচালকের মাথায় আঘাত লেগেছে।

আহত রাশেদা জানান, তিনি রাস্তায় দায়িত্বরত ছিলেন। এ সময় একটি ককটেল তার পাশেই বিস্ফোরিত হয়। এতে তার পায়ে আঘাত লাগে। পাশে পুলিশের গাড়ির পেছনে কিছুটা আগুন ধরে যায়।

এ হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

 

Advertisement

হামলা মালিবাগ পুলিশ

Advertisement

আরও পড়ুন

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম