Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

কিশোরগঞ্জে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৫ এএম

কিশোরগঞ্জে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ছবি: যুগান্তর

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলো, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত গ্রামের আবু তাহেরের ছেলে হৃদয় (১৬) ও চান্দু মিয়ার ছেলে রোমান (১৬)। তারা দুজনই স্হানীয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। 

হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নাসিরুদ্দিন মজুমদার জানান, ওই দুই ছাত্র মোটরসাইকেলে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে বাড়ি ফিরছিল।

পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। 

তার বন্ধু রোমানকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Advertisement

কিশোরগঞ্জ নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম