Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজবাড়ীতে মাদ্রাসার সুপার হলেন উত্তম কুমার

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ০৭:২৮ পিএম

রাজবাড়ীতে মাদ্রাসার সুপার হলেন উত্তম কুমার

উত্তম কুমার গোস্বামী। ছবি: সংগৃহীত

Advertisement

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন উত্তম কুমার গোস্বামী নামে হিন্দু সংগঠনের এক নেতা। 

তিনি উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, গত ৩১শে অক্টোবর মাদ্রাসার সুপার অবসরে যান। এরপর সহকারী সুপার মো. হাসান আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়। এরই মাঝে সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ভারপ্রাপ্ত সুপার প্রার্থী হওয়ায় আমরা ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করেছি। মাদ্রাসার নতুন সুপার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। 

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পাওয়া উত্তম কুমার গোস্বামী বলেন, ম্যানেজিং কমিটি আমাকে দায়িত্ব দেয়ার পর গত বুধবার আমি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছি। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার বলেন, সহকারী সুপার প্রার্থী হওয়ায় উত্তম কুমার গোস্বামীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা আশা করছি, তিনি নিষ্ঠার সঙ্গে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।

Advertisement

রাজবাড়ী মাদ্রাসা হিন্দু

Advertisement

আরও পড়ুন

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

অসুস্থ শরীরে কাজ, কর্মকর্তার দুর্ব্যবহারে নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগ

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম