Logo
Logo
×

Advertisement

রাজধানী

ফেসবুকে জঙ্গি মতবাদ, বারিধারায় নব্য জেএমবি সদস্য আটক

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৮:২৭ এএম

ফেসবুকে জঙ্গি মতবাদ, বারিধারায় নব্য জেএমবি সদস্য আটক

শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বারিধারায় শাহীন ওরফে আবু বক্কর সিদ্দিক ওরফে মুসা ওরফে দিবা সুলতান (২৪) নামে নব্য জেএমবির এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জঙ্গি প্রচারণামূলক বই ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

রোববার বারিধারার জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহীন ফেসবুক আইডি ও অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগীদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। শাহীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে।

কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করাই নব্য জেএমবির মূল লক্ষ্য।  এ কারণে তারা ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগের মাধ্যমে তাদের মতবাদ প্রচার ও প্রসারে সচেষ্ট ছিল।

এ কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের বই, লিফলেট ও প্রচারপত্র তৈরি করত এবং সেগুলো অনলাইনে বিতরণ করে আসছিলেন। এসব প্রক্রিয়াতে তারা সংগঠনের নতুন সদস্য হিসেবে যুবকদের নিযুক্ত করতেন।

সংগঠনটি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সংগ্রহের চেষ্টা করে আসছে। সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তারা বিভিন্ন প্রটেক্টেড অ্যাপস ব্যবহার করেন।

Advertisement

ফেসবুক আটক জেএমবি

Advertisement

আরও পড়ুন

হাসিনাকে দুলু আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে

আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ঢাকায় গরম বাড়তে পারে

ঢাকায় গরম বাড়তে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম