Logo
Logo
×

Advertisement

রাজধানী

মাছের কাঁটা গলায় আটকে প্রাণ গেল অবুঝ শিশুর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ পিএম

মাছের কাঁটা গলায় আটকে প্রাণ গেল অবুঝ শিশুর

Advertisement

রাজধানীর শনিরআখড়ায় গলায় মাছের কাঁটা বিঁধে মাহমুদুল হাসান (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদুল আনসার আজাদের ছেলে। থাকত বাবা-মায়ের সঙ্গে শনিরআখড়ার ৭/১ পলাশপুর ভাড়া বাসায়। আনসার জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাসাতে মায়ের সঙ্গে মাছ দিয়ে ভাত খাচ্ছিল মাহমুদুল। তখন তার গলায় হঠাৎ মাছের কাঁটা বিঁধে যায়। এর পর বমি করতে করতে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে।

শিশুটির বাবা আরও জানান, বিকালে ঘুম থেকে উঠে কথা বলতে পারছিল না মাহমুদুল। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ মাছের কাটা

Advertisement

আরও পড়ুন

ঘুস-হয়রানির অভিযোগ অথরাইজড অফিসার বলে কথা!

অথরাইজড অফিসার বলে কথা!

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ

অতিরিক্ত ডিআইজির বাড়িতে অসামাজিক কাজ

অভিযানের পরও থামেনি মাদক কারবার, জুরাইন গোরস্তানের পাশে নতুন আস্তানা

অভিযানের পরও থামেনি মাদক কারবার, জুরাইন গোরস্তানের পাশে নতুন আস্তানা

বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বুধবার ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম