Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীতে থেরাপি মেশিনের আগুনে প্রাণ গেল রোগীর

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৫ পিএম

রাজধানীতে থেরাপি মেশিনের আগুনে প্রাণ গেল রোগীর

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে আগুনে পুড়ে মাবিয়া বেগম (৫৫) নামে এক প্যারালাইজড আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার মোহাম্মদপুরের ডি ব্লকের ১৩/জি নম্বর সাত তলা ভবনের চার তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।  মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী।  ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন তিনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন। তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে ফিজিক্যাল থেরাপি দিতেন।  থেরাপি দেয়ার সময় শর্টসার্কিট থেকে বিছানায় আগুন ধরে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়।  পরে সেখান থেকে মৃত অবস্থায় দগ্ধ নারী মাবিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়।  তার লাশটি মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রাজধানীতে থেরাপি মেশিনের আগুনে প্রাণ গেল রোগীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম