Logo
Logo
×

Advertisement

রাজধানী

বনানীতে হেঁটে যাওয়ার সময় ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১২:৩৪ পিএম

বনানীতে হেঁটে যাওয়ার সময় ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনানীর সেতু ভবনের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মনির হোসেন (১৯)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকায় থাকতেন তিনি।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফজল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে মনির সেতু ভবনের উত্তর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করি। চিকিৎসাধীন রাত সাড়ে ১২টার দিকে মনির মারা যান।

এসআই আরও জানান, নিহত মনির আদাবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Advertisement

বনানী ছুরিকাঘাত যুবকের মৃত্যু

Advertisement

আরও পড়ুন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব আটক

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম