Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

মিরপুরে একটি বহুতল বাড়ি লকডাউন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ০৬:৪১ পিএম

মিরপুরে একটি বহুতল বাড়ি লকডাউন

ছবি: সংগৃহীত

Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিরপুরে একটি বহুতল আবাসিক ভবন লকডাউন করে ভবনটি কোয়ারেন্টিন করা হয়েছে।

মিরপুর-১-এর উত্তর টোলারবাগে ওই বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না, পাশাপাশি ভেতরেও কেউ প্রবেশ করতে পারবেন না।

এ বিষয়ে কঠোর নির্দেশনা ও নজরদারি করা হচ্ছে।  জানা গেছে, বাড়িটিতে কয়েকজন বিদেশফেরত বাসিন্দা অবস্থান করছেন।  ভবনে ৩০টি পরিবার বসবাস করে।

ডিএমপির মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কয়েকজন বিদেশফেরত থাকায় ভবনটির বাসিন্দারা নিজেরাই শনিবার ভোর থেকে ভবনটি লকডাউন করে দিয়েছেন।  বাসিন্দারা নিজেরাই সচেতন হয়ে কাজটি করেছে।  আমরা কোনো বাড়ি লকডাউন করার এখতিয়ার রাখি না।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহম্মেদ গণমাধ্যমকে বলেন, সরকারের নির্দেশনা ভবনটির বাসিন্দারা মেনে চলছেন।  প্রয়োজনে আমরাও সহযোগিতা করব।

এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাদারীপুরের শিবচর লকডাউন করে দেয়া হয়েছে।  দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

Advertisement

মিরপুরে একটি বহুতল ভবন লকডাউন ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম