Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ঢাকা ও কুমিল্লায় পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ

Advertisement

Icon

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১২:৩৩ পিএম

ঢাকা ও কুমিল্লায় পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ

কুমিল্লা জেলা সিভিল সার্জনের কাছে পিপিই হস্তান্তর

Advertisement

 

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য কুমিল্লার স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক এবং ঢাকায় অ্যাম্বুলেন্স চালকদের মাঝে পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক নিজ উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে এসব সামগ্রী বিতরণ করছেন।

কুমিল্লার স্বাস্থ্য বিভাগকে ২০০ উন্নতমানের পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের হাতে ১০০ এবং জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামানের হাতে আরও ১০০ পিপিই তুলে দিয়েছেন তিনি।

এ সময় চিকিৎসকদের নিরাপত্তার জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভসও প্রদান করা হয়। ২৯ মার্চ এসব করোনা উপকরণ স্ব-স্ব দপ্তরে গিয়ে প্রদান করেছেন তিনি।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড।

ঢাকায় অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ

এদিকে, কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের করোনা থেকে সুরক্ষার লক্ষ্যে প্রায় ৩০০ জনের জন্য মাস্ক, হ্যান্ডগ্লাভস ও  হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছেন তিনি। এসব সরঞ্জাম সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যারা অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন তাদের মধ্যেও পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লভস্ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 

এই প্রসঙ্গে দেলোয়ার হোসেন ফারুক বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে পুরো বিশ্ব এখন আতংকিত। আমাদের দেশেও করোনার প্রার্দুভাব বাড়ছে। আর এই সময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন চিকিৎসকরা। কারন তারাই করোনা রোগীদের সেবা প্রদান করবেন। এছাড়া মাঠে কাজ করতে গিয়ে সাংবাদিকরাও রয়েছেন ঝুঁকির মধ্যে। তাই এমন প্রেক্ষাপটে চিকিৎসক ও সাংবাদিকদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি।


করোনা সুরক্ষা উপকরণ গ্রহণকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, আমাদের চিকিৎসকরা চরম ঝুঁকির মধ্যে বর্তমানে কাজ করছেন। দেলোয়ার হোসেন ফারুক সাহেব এই মূহূর্তে আমাদের পাশে দাঁড়িয়ে মহৎ মনের পরিচয় দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, এই মূহূর্তে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বেশি পিপিই প্রয়োজন। কিন্তু আমরা সরকার থেকে যা পেয়েছি, তা পর্যাপ্ত না। ঠিক এমন সময়ে আমাদের নিরাপত্তার জন্য এগিয়ে এসেছেন দেলোয়ার হোসেন ফারুক সাহেব। আমি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি এমন মহতী উদ্যোগের জন্য।

 

প্রসঙ্গত, রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফারুক বেসিস স্ট্যান্ডিং কমিটি অন মেম্বারস ওয়েলফেয়ার এন্ড মেম্বারস সার্ভিসেসেরও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

Advertisement

ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম