Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে র‌্যাবের সঙ্গে মাদককারবারিদের ‘গোলাগুলি’, নিহত ২

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১১:২৭ এএম

রাজধানীতে র‌্যাবের সঙ্গে মাদককারবারিদের ‘গোলাগুলি’, নিহত ২

ফাইল ছবি

Advertisement

রাজধানীতে র‍্যাবের সঙ্গে একদল মাদককারবারির ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে। এতে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

শুক্রবার সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

র‌্যাব-১ এর অধিনায়ক শাফি বুলবুল যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দিয়াবাড়ী এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‌্যাবের গোলাগুলির সময় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব কর্মকর্তা জানান, নিহতরা বড় ধরনের মাদককারবারি। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতেন। তারা ৫০ জন ডিলারকে তত্ত্বাবধান করতেন। তাদের নামে মামলাও রয়েছে। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কয়েকটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই ২ জন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। 

Advertisement

গোলাগুলি নিহত র‌্যাব

Advertisement

আরও পড়ুন

৩০ হাজার টাকা মজুরির দাবিতে দিনভর আন্দোলন বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা

ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম