Logo
Logo
×

Advertisement

রাজধানী

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০১:১২ পিএম

বনানীর আহমেদ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর বনানী আহমেদ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 
রোববার দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বেলা ১১ টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান। 
আর ডিউটি অফিসার এরশাদ উল্লাহ টেলিফোনে যুগান্তরকে জানান, রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে আহমেদ টাওয়ারে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে পাঠানো হয়।কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষতির পরিমাণ জানা যায়নি।


 

Advertisement

বনানী আগুন

Advertisement

আরও পড়ুন

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম