Logo
Logo
×

Advertisement

রাজধানী

মিথ্যা তথ্য দিয়ে চকলেট বিক্রেতা তরুণীকে একাধিকবার ধর্ষণ

Advertisement

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৫:১৯ পিএম

মিথ্যা তথ্য দিয়ে চকলেট বিক্রেতা তরুণীকে একাধিকবার ধর্ষণ

কমলাপুর রেলস্টেশন। ফাইল ছবি

Advertisement

মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর ডেমরায় ২১ বছর বয়সী এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী শনিবার দিবাগত রাতে ডেমরা থানায় রাকিব (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার পর ওই রাতেই পুলিশ রাকিবকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠিয়েছে। রাকিব কুমিল্লার মেঘনা থানার তুলাতুলি গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ও সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। 

এদিকে ভুক্তভোগী ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। 

ওই তরুণীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. সেলিম মিয়া বলেন, ধর্ষণের শিকার ওই তরুণী গত এক বছর ধরে তার বৃদ্ধা মাকে নিয়ে ডেমরায় একটি ভাড়া বাসায় থাকেন। আর গত ৫-৬ বছর ধরে কমলাপুর রেলস্টেশনে চকলেট বিক্রি করে সংসার চালান ওই তরুণী। গত এক বছর আগে কমলাপুর রেলস্টেশনের তালিকাভুক্ত লেবার রাকিবের সঙ্গে পরিচয় হয় মেয়েটির। 

এসআই সেলিম আরও বলেন, পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠলে বিয়ের কথা বলে রাকিব মেয়েটির ভোটার আইডি (এনআইডি) কার্ড নেয়।  পরবর্তীতে সে মেয়েটিকে জানায় তাদের বিয়ে হয়েছে।  এরপর প্রায়ই রাকিব ডেমরায় মেয়েটির বাসায় এসে মিথ্যা ওই বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে। 

সর্বশেষ গত ৪ জানুয়ারি রাতে একইভাবে মেয়েটিকে ধর্ষণ করে রাকিব। এ সময় মেয়েটি রাকিবের পরিবারের ওই বিয়ের স্বীকৃতি চাইলে রাকিব তা অস্বীকার করে পরের দিন ঝগড়া করে চলে যায়।

Advertisement

মিথ্যা তথ্য চকলেট বিক্রেতা তরুণী ধর্ষণ মামলা গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ঢাকায় গরম বাড়তে পারে

ঢাকায় গরম বাড়তে পারে

আজ দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম ঢাকা

আজ দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম