Logo
Logo
×

Advertisement

রাজধানী

মাদ্র্র্রাসার শিশুছাত্রকে একাধিকবার ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

Advertisement

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৮:৫৩ পিএম

মাদ্র্র্রাসার শিশুছাত্রকে একাধিকবার ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

Advertisement

রাজধানীতে ডেমরার একটি মাদ্রাসায় অধ্যয়নরত ১১ বছরের এক শিশুছাত্র একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মো. কাউছারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগীর মা শনিবার দিনগত রাত দেড়টার দিকে অভিযুক্ত শিক্ষক মো. কাউছারের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে রোববার বেলা ১১টায় তাকে আদালতে পাঠায়।

গত ২ মে সকাল থেকে ৫ মে রাত ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে চারবার ওই শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে জানা গেছে। গ্রেফতার কাউছার চাঁদপুর সদর থানার বাখেরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

এদিকে ভুক্তভোগী ওই ছাত্রকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। 

ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ওই শিক্ষক মাদ্র্রাসার ৫ তলায় তার শয়নকক্ষে ছেলেটিকে ডেকে নিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে চারবার বলাৎকার করেছে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে শনিবার রাতে এ বিষয়ে মামলা করেন। এ বিষয়ে ওই শিক্ষক স্বীকারোক্তি দিয়েছে বলে জানান ওসি।

Advertisement

রাজধানী

Advertisement

আরও পড়ুন

হাসিনাকে দুলু আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে

আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩

ঢাকায় গরম বাড়তে পারে

ঢাকায় গরম বাড়তে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম