Logo
Logo
×

রাজধানী

স্বাধীনতার গল্প ও নারী শিশু উন্নয়নে সে‌মিনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৬:১৪ পিএম

স্বাধীনতার গল্প ও নারী শিশু উন্নয়নে সে‌মিনার

স্বাধীনতার গল্প, নারী শিশু ও  তৃতীয় লিঙ্গ উন্নয়ন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার রা‌তে রাজধানীর বনানীস্থ এক‌টি হো‌টে‌লে সে‌মিনার‌টির আ‌য়োজন ক‌রে হার‌নেট টি‌ভি। 

অনুষ্ঠা‌নে প্রায় ২০০ শিশু, শিক্ষক, অভিভাবক ও উন্নয়ন কর্মী উপ‌স্থিত ছি‌লেন। সে‌মিনার‌টি তিন‌টি প‌র্বে সাজা‌নো হয়। 

উম্মুক্ত আলোচনা ১ম প‌র্বে দেশপ্রেম ও লিঙ্গ সমতা নিয়ে বিভিন্ন বয়সের বাচ্চারা তাদের অভিজ্ঞতা শেয়ার ক‌রেন। এছাড়া উপস্থিত শিশুরা তাদের মেধার বিকাশ গিটার, পিয়ানো নানা মাধ্যমে তুলে ধরেছে। 

প্যানেল-২ তে প্রথমবারের মতো বাবা, মা, ও ছেলে-মেয়ে যোগ দিয়েছে আর উপস্থাপনা হিসেবে ছিলেন স্কলাস্টিকা স্কুলের সাবেক ভাইস প্রিন্সিপাল ফারিদা মনি সহিদুল্লাহ। 

প্রোগ্রামটিতে অংশগ্রহণকারীরা লিঙ্গ সমতা, স্বাধীনতা ও দেশপ্রেম  নিয়ে কথা বলেছেন। 

প্যানেল-৩এ বিশেষভাবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইনফ্লুয়েনসার, ইউটিউবার, (সালমান মুক্তাদির, ডন সামদানী, রাবা খান, রাফায়েদ রাকিব, শিরিন শিলা, তানিম রহমান, পিয়া জান্নাতুল, এসনা হাবিব ভাবনা)। 

তারা দেশপ্রেমের প্রকৃত মনোভাব বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং একই সাথে তারা লিঙ্গ-সমতা নিয়ে সচেতনতার দিক নির্দেশনা দিয়েছেন।   সংশ্লিষ্ট উপস্থিত সকল পার্টনার এহেন ওপেন ফোরাম আলোচনার জন্য  হারনেটকে সাধুবাদ জানিয়েছে।  

প্রোগ্রামটিতে উন্নয়নকর্মীসহ হারনেট টিভির চেয়ারম্যান হোসনা প্রধান উক্ত প্রোগ্রামে বাচ্চাদের সাথে আ‌লোচনায় অংশ নেন।  পোগ্রামের পরিকল্পনাকারী হারনেট টিভির ফাউন্ডিং সিইও আলিশা প্রধান বলেন,, হারনেট টিভি ভবিষ্যতে এমন আরো অনেক ইভেন্ট করবেন যেখানে আরো অনেকে সামাজিক সচেতনতা মূল্যবোধে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ পাবেন। 

তি‌নি ব‌লেন, হার‌নেট টি‌ভি এশিয়ার প্রথম নারী কল্যাণ ভিত্তিক টিভি, যাহা ২০১৮ইং সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হারনেট টিভি, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং বঞ্চিত, বৈষম্যহীন, অটিস্টিক সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের, বাস্তব বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সাথে মানবাধিকারের উপর ফোকাস করার জন্যই প্রতিষ্ঠিত এবং SDG লক্ষ্য-২০৩০ নিয়ে এগিয়ে চলেছে।
 

স্বাধীনতা গল্প নারী শিশু উন্নয়ন সে‌মিনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম