Logo
Logo
×

Advertisement

রাজধানী

মেট্রোরেলের দেয়াল ভেঙে দোকান কর্মচারীর মৃত্যু

Advertisement

Icon

পল্লবী( মিরপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২২, ১২:২৬ পিএম

মেট্রোরেলের দেয়াল ভেঙে দোকান কর্মচারীর মৃত্যু

ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীতে মেট্রোরেলের ওয়াকওয়ের দেয়াল ভেঙে ইট মাথায় পড়ে এক দোকান কর্মচারীর (৪৮) ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় মিরপুর পল্লবীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম— সোহেল তালুকদার, তিনি মিরপুর-১০ নম্বরে একটি স্বর্ণ দোকানে চাকরি করতেন।  

পল্লবী থানার পরিদর্শক (ওসি অপারেশন) উদয় কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, মিরপুর সাড়ে ১১ তে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নির্মাণাধীন মেট্রোরেলের দেয়াল ভেঙে পড়ে সকালে একজনের মৃত্যু ঘটেছে।  মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনে ২০৩ নম্বার পিলারের কাছে ঘটনাটি ঘটেছে।  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  সোহলের গ্রামের বাড়ি বগুড়ায়।  মিরপুর-১১ তে ডি ব্লকের ২৭ নম্বর রোডের ৯ নং বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 

নিহতের ভাবি শাহানাজ আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সোহেল তার ১০ বছর বয়সি মেয়েসহ ভাইয়ের কাছে থাকতেন। প্রতিদিনের মতো আজ সকালেও মিরপুরে-১০ নম্বরে দোকানে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু তা আর হলো না। এখন তার অবুঝ মেয়ের কি হবে!

এ ঘটনায় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরাও ক্ষোভ প্রকাশ করেন।  তারা বলেন, আজ এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। যেভাবে ওপর থেকে ইট পড়েছে তাতে আরও অনেক হতাহত হতে পারত।

Advertisement

মেট্রোরেল মৃত্যু

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেফতার

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

দাবি আইনশৃঙ্খলা বাহিনীর শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

রাজধানীতে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু, চলবে যে সাত রুটে

রাজধানীতে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু, চলবে যে সাত রুটে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম