Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১০:৩৭ এএম

ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

Advertisement

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ে থাকা ফানুস অপসারণের পর আবার মেট্রোরের চলাচল স্বাভাবিক হযেছে।  রোববার সকাল ১০টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রোববার নববর্ষের প্রথম প্রহরেই রাজধানীর প্রায় সব এলাকায় আতশবাজি ও ফানুস ওড়াতে দেখা যায়। এ সময় কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে সেসব ফানুস অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে শনিবার রাত ৯টা থেকেই রাজধানীর প্রায় সব এলাকায় ওড়ানো হয় ফানুস।

যদিও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।

Advertisement

রেল ফানুস

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম