Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ তাবিথ আউয়ালের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৯:২৪ পিএম

ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ তাবিথ আউয়ালের

ফাইল ছবি

Advertisement

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তিনি গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। 

রাজধানীতে লিফলেট বিতরণকালে মঙ্গলবার পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন তাবিথ আউয়াল।

এই বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনস্বার্থকে তোয়াক্কা করে না। যেকোনো দুর্যোগ রোধে এই জনবিচ্ছিন্ন সরকার সবসময়ই উদাসীন থাকে। 

তাবিথ আউয়াল বলেন, সরকার শুরু থেকেই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে ডেঙ্গু পরিস্থিতি এত ভয়াবহ রূপ নিত না। এত লোকের প্রাণহানি ও ডেঙ্গু জ্বর ছড়াত না। 

ঢাকা মহানগর উত্তরের ইব্রাহিমপুর পুলপাড়, উত্তর কাফরুল, দক্ষিণ কাফরুল, শেওড়াপাড়া মেইন রোড, তালতলা বাসস্ট্যান্ড, মহাখালীর আইপিএইচ মসজিদ ও বাউন্ডারি বস্তি, টেমো, সাততলা বস্তি, ওয়ারলেস গেট, বেলতলা বস্তি, কড়াইল বাজার মাঠসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী লিফলেট বিতরণ করেন তাবিথ আউয়াল।
 
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান, গোলাম কিবরিয়া মাখন, কাফরুল থানা বিএনপির আহবায়ক একরাম হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি, ঢাকা মহানগর পশ্চিম ছাএদলের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, বিএনপি নেতা আশরাফুল ইসলাম জাহান, জাসাস কেন্দীয় নেতা মাজহারুল ইসলাম খান পায়েল, ছাএদল নেতা আক্তার হোসেন মামুন, সারোয়ার আলম পিয়াস, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম আনসার আলী ও সাধারণ সম্পাদক হাবিব দেওয়ান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

ডেঙ্গু রাজধানী লিফলেট বিতরণ

Advertisement

আরও পড়ুন

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু

‎যুগান্তরে সংবাদ প্রকাশ ১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

১০ ঘণ্টায় সরল লালবাগ তহশিল অফিসের চুলা-সিলিন্ডারসহ রান্নার সরঞ্জাম

শিশুকে বাঁচিয়ে নিজেই ধ্বংসস্তূপে নিখোঁজ, বাবার অপেক্ষায় দুই সন্তান

শিশুকে বাঁচিয়ে নিজেই ধ্বংসস্তূপে নিখোঁজ, বাবার অপেক্ষায় দুই সন্তান

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম