Logo
Logo
×

Advertisement

রাজধানী

৫৫ কেজি বিমানবন্দরে সোনা চুরির মামলা ডিবিতে হস্তান্তর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম

৫৫ কেজি বিমানবন্দরে সোনা চুরির মামলা ডিবিতে হস্তান্তর

Advertisement

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা গায়েবের মামলা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানা থেকে মামলাটি গোয়েন্দা উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকরাম হোসেন বলেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আমরা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার (২ সেপ্টেম্বর)। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার (৩ সেপ্টেম্বর)। বিমানবন্দরের কাস্টম হাউসের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: বিমানবন্দরে স্বর্ণ চুরি: ৮ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার হয়নি কেউ

এ ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করে মামলার কথা জানালেও মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টমস হাউজ।

রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।

Advertisement

বিমানবন্দরে সোনা চুরি সোনা ডিবি

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম