Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৮ এএম

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে সাতটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়। সর্বশেষ পৌনে ৬টার দিকে আগুন জ্বলছিল।

দোলন জানান, আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

Advertisement

কৃষি মার্কেটে আগুন রাজধানী মোহাম্মদপুর অগ্নিকাণ্ড

Advertisement

আরও পড়ুন

হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

হাসিনার জন্মদিন পালনের সময় তরুণীসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতার মিজান

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

এবার বুদ্ধিজীবী কবরস্থান ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম