Logo
Logo
×

Advertisement

রাজধানী

অবরোধের শেষ দিনে রাজধানীতে বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৯:০৩ এএম

অবরোধের শেষ দিনে রাজধানীতে বাসে আগুন

Advertisement

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় বাসে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পরিস্থান পরিবহণের একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। যদিও আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারসহ সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএমসহ সরকার পদত্যাগের যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত দলগুলো আলাদাভাবে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

Advertisement

অবরোধ রাজধানী আগুন

Advertisement

আরও পড়ুন

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বেড়েছে তল্লাশি-নজরদারি

রাজধানীজুড়ে ডিএমপির চেকপোস্ট, বেড়েছে তল্লাশি-নজরদারি

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেফতার

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম