Logo
Logo
×

Advertisement

রাজধানী

ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন অ্যাওয়ার্ড অর্জন করল ‘হেলো’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৬:০৭ পিএম

ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন অ্যাওয়ার্ড অর্জন করল ‘হেলো’

Advertisement

হৃদরোগ বিষয়ে জনগণকে সচেতন কার্যক্রমের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের সম্মানসূচক ‘মোস্ট ক্রিয়েটিভ ক্যাম্পেইন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)।

মঙ্গলবার ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড্যানিয়েল পিনেইরো অফিশিয়াল ই-মেইলের মাধ্যমে হেলো’র অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার হেলোর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সংস্থাটি গঠনমূলক ও বৈজ্ঞানিক কার্যক্রমের ধারাবাহিকতায় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের নিয়মিত সদস্যপদ লাভ করে।

হেলো জানিয়েছে, ২০২৩ সালে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাসব্যাপী হেলো’র স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনের জন্য এই অ্যাওয়ার্ড লাভ করেছে তারা— যা হেলো পরিবারসহ দেশের জন্য একটি গৌরবময় অর্জন।

সংস্থাটির সভাপতি অ্যাডভোকেট আবু রেজা মো. কাইউম খান বলেন, আমরা প্রতিবছরই বিশ্ব হার্ট দিবসে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকি। এবারের এই অ্যাওয়ার্ড আমাদের জন্য বিশাল এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

হেলোর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মহসীন আহমদ বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই মানবতার জন্য দাতব্য, সচেতনতা ও গবেষণা এই শ্লোগানকে সামনে রেখে কাজ করে আসছে হেলো। বাংলাদেশ থেকে হৃদরোগ নির্মূলে প্রতিবছর বিশ্ব হার্ট দিবসে আমরা মাসব্যাপী ক্যাম্পেইন আয়োজন করে থাকি। গত বছর রাজধানীর ঢাকায় আমরা জনসাধারণের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা বাড়াতে সাইকেল র‍্যালি, সিপিআর ট্রেনিং ও বৈজ্ঞানিক কনফারেন্সের আয়োজন করেছি। সেই সাথে প্রকাশ করেছি হাইপারটেনশন ম্যানুয়াল যা দেশব্যাপী তরুণ চিকিৎসকদের উচ্চরক্তচাপ বিষয়ক চিকিৎসায় ভূমিকা রাখবে।

এছাড়া খাগড়াছড়ি মাটিরাংগায় হেলোর 'পিটাছড়া স্বাস্থ্য কেন্দ্র' এর মাধ্যমে প্রায় ১০ হাজার বাঙ্গালী - পাহাড়ী অধিবাসীদের চিকিৎসা সেবা, তেজগাঁও শিশু পরিবারে স্থায়ী স্বাস্থ্য সেবা ও কম্পিউটার প্রশিক্ষণ, পটুয়াখালীর বাউফলে অস্থায়ী চিকিৎসা সেবা সহ দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হঠাৎ মৃত্যু ও সিপিআর বিষয়ক জনসচেতনতায় হেলো নিয়মিতভাবে সেবা দিয়ে আসছে। 

Advertisement

ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন অ্যাওয়ার্ড হেলো

Advertisement

আরও পড়ুন

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম