Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ আহত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ এএম

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাফিক পুলিশ আহত

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জনপদ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম আশরাফ আলী (৪৭)। তিনি ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগে কর্মরত।

শুক্রবার রাতে জনপদ মোড়ে দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশ আশরাফকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই দুর্বৃত্ত। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এসআই) মো. মাসুদ জানান, জনপদের মোড় থেকে আহত অবস্থায় পুলিশ সদস্য আশরাফ আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে তার পিঠে জখম হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম